ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, কি করা উচিত বাংলাদেশের?
  • আরিফুর রহমান
  • ২০২৫-০৮-১৯ ১৪:৪৯:১০

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির যে বিষয়টি বেশ জোড় দিয়ে আলোচনা হচ্ছে তা হলো বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে নাকি করবে না। পৃথিবীর অনেক দেশে এ উত্তরণ পিছিয়েছে বাস্তবতা বা পরিস্থিতির নিরীখে। আমরা পিছাবো কিনা?
 এ সিদ্ধান্ত নিতে হলে আগে বুঝতে হবে এ উত্তরণ বাংলাদেশের অর্থনীতিতে কি সুবিধা নিয়ে আসবে আর কি অসুবিধা তৈরি করবে।
 সাধারণত একটি দেশের যখন স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটে তখন সবার আগে আন্তর্জাতিক অঙ্গনে সে দেশটির ভাবমূর্তি উজ্জ্বল হয়। বিশ্বে মাথা তুলে দাঁড়ানোর একটা ইমেজ তৈরি হয়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সে আলোচনায় থাকে। পজিটিভ ইমেজের কারণে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে জোড়ালো ভূমিকা রাখার সুযোগ হয় এবং পোটেনশিয়াল বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির পথ সুগম হয়।
 অন্যদিকে, এ উত্তরণ অর্থনৈতিক সক্ষমতার জানান দেয় বিধায় আন্তর্জাতিক বিভিন্ন রেটিং (ডুয়িং বিজনেস, স্ট্যান্ডার্ড এন্ড পুর ইত্যাদি) এ দেশের অবস্থানের উম্মলম্ফন ঘটে। ফলে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। আন্তর্জাতিক অনেক বাণিজ্যের ক্ষেত্রে ও মার্কেটে সহজে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, দ্বিপক্ষীয় আর্থিক লেনদেনে ভরসার জায়গাটা দৃশ্যমান হয় এবং যেসব ইস্যুর সাথে একটি দেশের আর্থিক সক্ষমতা প্রমাণের বিষয় থাকে সেসব ইস্যুতে গ্রিন সিগন্যাল থাকে। বৈদেশিক অনুদানের থেকে বের হওয়ার ফলে স্থানীয় সম্পদ আহরণ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। 
 অর্থনৈতিক বিভিন্ন সূচকে দেশের অবস্থান ভালো থাকে বিধায় পলিসিমেকারদের কাজটা অনেক সহজ হয়, অর্থনীতিতে একটি স্ট্রাকচার দাঁড়ায়।
 এবার আসি চ্যালেঞ্জের জায়গা নিয়ে। প্রথমত যে সুযোগটি বাংলাদেশ হারাবে তা হলো রপ্তানির ক্ষেত্রে যে কোটা সুবিধা পায় সেটা হারাবে। আমেরিকা ইউরোপসহ বিভিন্ন দেশ স্বল্পোন্নত দেশ সমূহকে কোটা সুবিধা দিয়ে থাকে, ফলে বৈশিক প্রতিযোগিতার বাজারে সে দেশটি কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকে। উত্তরণ হলে দেশকে প্রতিযোগীতার মুখোমুখি হতে হবে।
 আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বল্পোন্নত দেশসমূহকে সহজ শর্তে বা কম সুদে টাকা দেয়। উত্তরণ হলে বাংলাদেশ এ সুযোগটি হারাবে। তাছাড়া, উত্তরণের ফলে অনেক অর্থনৈতিক পুনর্গঠন প্রয়োজন হয়, যা অনেক সময় বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে। অর্থনৈতিক পরিভাষায়, একসাথে সব টার্গেট অর্জন করা যায় না। একটি টার্গেট অর্জন করতে চাইলে অন্য টার্গেট হাতছাড়া করতে হয়।
 দেশের ক্রমাগত বেকার সমস্যা সমাধানে বৈদেশিক বিনিয়োগ কতটুকু অপরিহার্য, আমেরিকার নতুন শুল্ক নীতির কারণে ইউরোপ বা আমেরিকায় কোটা সুবিধা বাংলাদেশের আদৌ দরকার আছে কিনা, থাকলে সেটা কতটুকু, সেটা গভীরভাবে ক্ষতিয়ে দেখতে হবে। তাছাড়া ভূরাজনৈতিক কারণেও বাংলাদেশর অর্থনৈতিক অবস্থান অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
 সবশেষে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার। এ উত্তরণ সুযোগ ও চ্যালেঞ্জের একটি জটিল ম্যাট্রিক্স তৈরি করে। তাছাড়া, এক অবস্থান থেকে অন্য অবস্থানের যাওয়ার মাঝখানে যে সময়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময়টাতে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও স্ট্রাটেজি সেট করার ক্ষেত্রে অনেক কৌশলী ও বাস্তববাদী হতে হয়। তা না হলে পুরো প্রক্রিয়াটা বুমেরাং হয়। তাছাড়া, বিগত সময়গুলোতে যেসব ডাটার উপর ভিত্তি করে বাংলাদেশ এ পর্যন্ত এসেছে, সেটা যথাযথ কিনা তা বর্তমান পলিসি মেকারদের জন্য একটা বড় ভাবনার বিষয়। বাংলাদেশের জন্য শুভ কামনা। লেখক : সিনিয়র সহকারী সচিব, আইএমইইডি, এম এস এস(অর্থনীতি), ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

দৈনিক মাতৃণ্ঠের ২২তম  জন্মদিনে সংগ্রামী অভিনন্দন
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, কি করা উচিত বাংলাদেশের?
স্মৃতিতে অম্লান রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক প্রয়াত রাজিয়া বেগমের ১৫তম মৃত্যু বার্ষিকী আজ
সর্বশেষ সংবাদ