ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মোবাইল কোর্টে খানখানাপুরে অবৈধভাবে মাটি উত্তোলরকারীর জরিমানা॥পাইপ ধ্বংস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-২৫ ১৫:৪৯:৫৩

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে গত ২৪শে আগস্ট বিকেলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ১ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
 মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।
 জানা গেছে, সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
 মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশের একটি দল এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
 সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

 পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
সর্বশেষ সংবাদ