ঢাকা শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
পাংশায় ক্ষতিগ্রস্ত কৃষকের পেঁয়াজ ক্ষেত পরিদর্শনে এমপি হারুন॥দুর্বৃত্তদের প্রতি কঠোর হুঁশিয়ারি
  • আকাশ মাহমুদ
  • ২০২৬-০২-২১ ১৫:০০:১৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত দুর্বৃত্তদের হাতে কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ বাবুল মোল্লা ও মোঃ মমিন মোল্লা জানান, গত মঙ্গলবার দিনগত রাতে কে বা কারা তাদের পেঁয়াজ ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
 বিষয়টি জানতে পেরে গতকাল ২১শে ফেব্রুয়ারি বিকেলে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শনে যান রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ।
 পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, যে বা যারাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
 সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ স্থানীয় প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ