পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বড় বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ২টি হোটেলকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২২শে ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় পাংশার বড় বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ।
জানা গেছে, পাংশা বড় বাজারের বিভিন্ন ইফতারি দোকান, মিষ্টির দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, খাদ্য পরিবেশনে কর্মচারীদের অ্যাপ্রোন ও হ্যান্ড গ্লোবস ব্যবহার না করা, ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাছ-মাংস এবং রান্না করা খাবার সংরক্ষণ এবং খবরের কাগজ ও লেখা কাগজে খাবার মোড়কীকরণে অপরাধ স্বীকার করায় ২টি হোটেল প্রতিষ্ঠান মালিক(মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট) কে ২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, খাদ্যের নমুনা সংগ্রহকারী মোঃ আলামিনসহ জেলা পুলিশের টিম অংশ নেয়।



