ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
গোয়ালন্দে মহানবমীর মধ্য দিয়ে দুর্গাপূজার বিদায় ঘণ্টা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১৪ ১৫:০৫:০৯

গতকাল ১৪ই অক্টোবর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুর্গা পূজার মহানবমী অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৫৭ মিনিটে মহানবমী ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। 

  সনাতন ধর্মাবলম্বীরা জানান, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গা পূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিনটিতে কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে। আজ ১৫ই অক্টোবর দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।  

  দৌলতদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত জীবন চক্রবর্তী জানান, মহানবমীর দিনে ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শঙ্খ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলুধ্বনিতে মুখরিত হয় প্রতিটি পূজা মন্ডপ। ধূপ চন্দনের গন্ধ আর ফুলের সুবাসে মায়ের চরণে অর্ঘ্য দিয়ে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা জানান। সনাতন ধর্মাবলম্বীদের এবারের পূজায় চাওয়া করোনা অতিমারীসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভ।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ