ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
গোয়ালন্দ মোড়ে কেক কেটে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-১৮ ১৪:৪২:২৩
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের হাবিব সুপার মার্কেটে গতকাল ১৮ই অক্টোবর বিকালে কেক কেটে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ের হাবিব সুপার মার্কেটে গতকাল ১৮ই অক্টোবর বিকালে কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়। 

  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সজীব ফকিরের উদ্যোগে এই কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ শামীম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান, মৎস্যজীবী লীগের নেতা সুমন আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
গোয়ালন্দে সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে প্রার্থীর ছড়াছড়ি
দাদশীর রঘুনাথপুরে “আন নূর মসজিদ ও মাদ্রাসা” উদ্বোধন
সর্বশেষ সংবাদ