ঢাকা বুধবার, এপ্রিল ৮, ২০২৬
পাংশার কসবামাজাইল ইউপির নির্বাচনে একটি কেন্দ্রে মোমবাতির আলোয় ভোট গ্রহণ
  • সোহেল মিয়া
  • ২০২২-০১-০৫ ১৪:০৩:২৫
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে গতকাল ৫ই জানুয়ারী সকালে কেন্দ্রের ৪নং বুথসহ কয়েকটি বুথে বিদ্যুৎ সংযোগ না থাকায় কুয়াশার কারণে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ করতে দেখা যায় -মাতৃকণ্

পঞ্চম ধাপে গতকাল ৫ই জানুয়ারী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

  গতকাল বুধবার সকাল সোয়া ৯টায় কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪নং বুথসহ কয়েকটি বুথে(ভোট গ্রহণের কক্ষ) বিদ্যুৎ সংযোগ না থাকায় ঘন কুয়াশার মধ্যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে মোমবাতি জ্বালিয়ে মহিলা ভোটারদের গ্রহণ করা হচ্ছে। এতে বয়স্ক ভোটাররা কিছুটা ভোগান্তিতে পড়ে। 

  ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান, ভোট গ্রহণের ৮টি বুথের মধ্যে ৪টিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও বাকী ৪টিতে নেই। যে বুথগুলোতে বিদ্যুৎ নেই সেগুলোর ভবনটি নতুন, এ জন্য বিদ্যুৎ সংযোগ নেই। উপরন্তু ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থাকায় কক্ষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল। তাই মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে দিনের আলোতে ভোটগ্রহণ করা হয়।

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৮০পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার
শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
সর্বশেষ সংবাদ