ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
কালুখালীতে শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৫-২৪ ১৫:৪১:৫৬
কালুখালী উপজেলায় শুমারি কমিটির অবহিতকরণ সভা গতকাল ২৪শে মে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলায় শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
  কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে গতকাল ২৪শে মে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় শুমারি/জরিপের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারি সমন্বয়কারী ফজলুল হক। অন্যান্যের মধ্যে উপজেলা  আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন প্রমুখ বক্তব্য রাখেন। 
  উল্লেখ্য, আগামী ১৫ই জুন থেকে ২১শে জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

 পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
সর্বশেষ সংবাদ