ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বালিয়াকান্দিতে মনিমুকুর কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০২-০৯ ২০:৪৩:৪৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মনিমুকুর কিন্ডার গার্টেনের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

  মনিমুকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খোন্দকার রফিকুদদৌলা বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস আলম প্রমূখ বক্তব্যে রাখেন। আজ ১০ই ফেব্রুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ