ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
গোয়ালন্দে রাজবাড়ী-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মজিবরের গণসংযোগ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২২ ১৪:০৪:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী ডিএম মজিবর রহমান গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।

 গতকাল ২২শে ডিসেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হামেদ মৃধার হাট ও দৌলতদিয়া ঘাটে নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। 

 গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে ডিএম মজিবর রহমান বলেন, জনগণ পরীক্ষিত ত্যাগী ও উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনপ্রতিনিধি চান। তারা ঐক্যবদ্ধ। ফলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

 তিনি আরও বলেন, আমি বিজয়ী হলে গোয়ালন্দে একটি ইপিজেড এবং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করবো। যেখান থেকে রাজবাড়ী-১ আসনের হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

 
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ