ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
কালুখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০৫ ১৫:১৬:২৮

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

 সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য রালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, কালুখালী সরকারী কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক আবু বক্কর, বাংলাদেশের নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্বাস উদ্দিন ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ