ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
পাংশায় আনসার ও ভিডিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-০৩ ১৪:৩৫:০৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস(বিএএমএস) গতকাল ৩রা ডিসেম্বর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও ভিডিপি’র পাংশা উপজেলা কোম্পানী কমান্ডার, ইউনিয়ন আনসার কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের দলনেতা ও দলনেত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে। 

 রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস (বিএএমএস) আনসার ও ভিডিপি’র সকল পর্যায়ের সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

 মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, উপজেলা প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান ও মোছাম্মৎ আসমা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় আনসার ও ভিডিপি’র সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
সর্বশেষ সংবাদ