টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, মারকাজসহ জেলার সকল মসজিদে অবাঞ্চিত ঘোষণা ও খুনি সন্ত্রাসী সাদ বাহিনীর সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে স্মারকলিপি প্রদান করা হয়েছে
গতকাল ২২শে ডিসেম্বর দুপুরে জেলা তাবলীগ, উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে জেলা প্রশাসক বরাবর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এছাড়া গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
তারা বলেন, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সাদপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামায়াতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ২০১৮ সালে ডিসেম্বর মাসের ১ তারিখে ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামায়াতের আলেম, ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহতসহ ১জনকে খুন করে। এ ঘটনায় তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোনো বিচার পাইনি। কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতাতী সাদপন্থীরা।
তারা আরও বলেন, এ মাসের গত ১৮ই ডিসেম্বর মধ্য রাত ৩টা ৩০মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসা ছাত্রদের ওপর অত্যন্ত নির্মম ও বর্বরোচিতভাবে সাদপন্থীরা হামলা করেছে। এতে আমাদের ৪জন সাথী নিহত ও প্রায় ৫শ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও সন্ত্রাসী হামলায় জড়িত সাদপন্থী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, তাবলীকের সাথী ভাই, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সহকারী সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন থেকে স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় কাজ করবো।



