ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
  • আকাশ মাহমুদ
  • ২০২৬-০২-১৯ ১৫:১২:৫১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও পাংশা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের ভাই মোঃ ইব্রাহিম হোসেন খান নেপালের জানাযা শেষে চর দুর্লভদিয়া কবরস্থানে দাফন করা হয়। 
 গতকাল ১৯শে ফেব্রুয়ারি তারাবীহ নামাজের পর রাত ১০টায় পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া কবরস্থান সংলগ্ন মাঠে জানাযা সম্পন্ন হয়।
 এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী খান ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান প্রমুখ।
 এ সময় রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
 জানা গেছে, পাংশা পৌর শহরের নারায়ণপুর নিবাসী মরহুম ইসমাইল হোসেন খানের তৃতীয় পুত্র মোঃ ইব্রাহিম হোসেন খান নেপাল গতকাল ১৯শে ফেব্রুয়ারি দুপুর ১টায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রায় আড়াই বছর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বালিয়াকান্দির সোনাপুর হাটে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ