ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
রাজবাড়ীতে ২টাকায় ইফতার বিতরণ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৬-০২-১৯ ১৫:১৩:২৭

 রাজবাড়ীতে নি¤œ আয়ের মানুষের জন্য মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে “২টাকার হোটেল” সংগঠন। 
 একদল শিক্ষার্থীর উদ্যোগে ২টাকায় দেওয়া হয়েছে চিকেন বিরানি ও ১গ্লাস শরবত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে দুই টাকায় ইফতার পেয়ে খুশি নি¤œ আয়ের লোকজন।
 গতকাল ১৯শে ফেব্রুয়ারি বিকালে শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ৪০ জনের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। 
 জানাগেছে রমজান মাস জুড়ে এই ইফতারি বিতরণ করবে তারা। যাদের কাছে টাকা ছিল না তকদের বিনামূল্যে দেওয়া হয়েছে।
 দুই টাকার ইফতার নিতে আসা রিকসা চালক সেলিম শেখ বলেন, আমরা গরিব মানুষ, আমি রিক্সা চালাই। যাওয়ার পথে ভিড় দেখে আসলাম। দেখলাম তারা ২টাকায় ইফতার দিচ্ছে। আমিও ২টাকা দিয়ে ইফতার নিলাম। আমাকে তারা এক গ্লাস সরবত ও ১প্যাকেট বিরিয়ানি দিছে। আমি ওদের দোয়া করি।
 রফিক নামের একজন বলেন, আমিও ২টাকা দিয়ে তাদের থেকে ইফতার নিয়েছি। আমি দেখলাম একজনের কাছে টাকা ছিল না তাকে তারা টাকা ছাড়াই দিয়েছে। সমাজের যারা বৃত্তবান ব্যক্তি রয়েছে তারা ওদের মতো এগিয়ে আসলে  নিন্মশ্রেনির মানুষের উপকার হয়। ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
 সংগঠনটির উদ্যোক্তা মাহিন শিকদার বলেন, আমরা গত বছরে ৫টাকায় ইফতার বিতরণ করেছিলাম। আমরা এবছর ২টাকায় ইফতার বিতরণ করছি। রমজান মাস জুড়ে আমাদের সাধ্য মতো বিতরণ করবো। যাদের কাছে টাকা নেই তাদেরও আমরা দিবো।
 এ সময় সংগঠনটির সদস্য মনিরুল হক সাগর, রাব্বি শেখ, তামিম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও হাইড্রোজ দিয়ে জিলাপি ভাজার দায়ে তিন হোটেলকে জরিমানা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচি
রাজবাড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান॥ট্রাক চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ