ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
পাংশায় আল-আযহার ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৬-০২-১৯ ১৫:১১:৪২

 রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ আল-আযহার ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে গতকাল ১৯শে ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর কর্মসূচি শেষ হয়। 
 আল-আযহার ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং স্কুলের শিক্ষক নাভিলা তাসনিম ও অমিদ হাসানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের উপদেষ্টা মাহাবুব আলম, প্রতিষ্ঠাতা সদস্য ইসরাত জাহান তিন্নি,  ইংশিল বিভাগের প্রধান সাদ্দাম হোসেন ও কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, হাফেজ মাহাদী আল মাসুদ, হাফেজ ইযাযুল হাসানসহ স্কুলের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 গত ১৮ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বালিয়াকান্দির সোনাপুর হাটে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ