পবিত্র মাহে রমজানের প্রথম দিনে গতকাল ১৯শে ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী সরকারি শিশু পরিবারের এতিম ও অসহায় শিশুদের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান।
তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের সঙ্গে সময় কাটান এবং সবার জন্য দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত সকলের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়।
পবিত্র মাহে রমজানের শিক্ষা সংযম, সহানুভূতি ও ভাগাভাগির চেতনাকে ধারণ করে তিনি এ আয়োজন করেন।



