ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচি
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০২-১৯ ১৫:১৫:১০

 আগামীকাল ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
 জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে- ২১শে ফেব্রুয়ারি অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
 এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। 
 একুশে ফেব্রুয়ারির দিন বিকাল ৩টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা, তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১ ও ২২শে ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে আবৃত্তি/চিত্রাঙ্কন/রচনা/সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এবং ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩শে ফেব্রুয়ারী বিকেল ৩টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও হাইড্রোজ দিয়ে জিলাপি ভাজার দায়ে তিন হোটেলকে জরিমানা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচি
রাজবাড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান॥ট্রাক চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ