ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
পাংশায় পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-২২ ১৩:৪২:৩৬

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ২২শে ডিসেম্বর দিনগত গভীর রাতে উপজেলার মৌরাট ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই ১টি বাজাজ ডিসকভার মোটর সাইকেল উদ্ধারসহ মোঃ রসুল হোসেন(২২) নামের চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। 
 ধৃত রসুল হোসেন কুষ্টিয়া জেলার খোকসা থানার গোপগ্রামের শাজাহান শেখের ছেলে।
 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই সাজিদ আহমেদসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে চোরাই ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় সদস্য রসুল হোসেনকে গ্রেফতার করে।
 সূত্র মতে, আগের দিন ২১শে ডিসেম্বর বিকালে মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের আব্দুল বারেক নামের এক ব্যক্তির মোটর সাইকেলটি চুরি হয়।
 এ ব্যাপারে আব্দুল বারেক বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা নং-১৩, ধারাঃ ৩৭৯/৪১১ দায়ের করে।
 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের ১জন সদস্যকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

 

বালিয়াকান্দির সোনাপুর হাটে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ