ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
শহরের লক্ষীকোলে সানশাইন কিন্ডার গার্টেন স্কুল উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১০ ১৪:৪৪:৫২

রাজবাড়ী শহরের লক্ষীকোলে যাত্রা শুরু করলো সান শাইন কিন্ডার গার্টেন নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান। 
 গতকাল ১০ই জানুয়ারী সন্ধ্যায় কেট কেটে এ শিক্ষা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বদিউর রহমান বাবলু, প্রধান শিক্ষিকা মুসাম্মাৎ রিনা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গোলাম হাসনাইন, মাহবুবুর রহমান লিটন, মুন্নাফ শেখ ও আব্দুল মজিদ সরদারসহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন রেবেকা সুলতানা।
 বিদ্যালয়টিতে পাঠদান করা হবে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত। কোমলমতি শিশুদের জন্য বিদ্যালয়টিতে রয়েছে খেলাধুলার ব্যবস্থা। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তি। এমনটিই জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বদিউর রহমান বাবলু। এজন্য সবার দোয়া ও সহযোগিতা চান তিনি।

 

শিক্ষাখাতের বরাদ্দ ২শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে ৫ শতাংশে উন্নীত করা প্রয়োজন----সাবেক সিইসি আবু হেনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে কৃষি উন্নয়ন ব্যবস্থাকে ত্বরান্বিত করেছিলেন--প্রতিমন্ত্রী খৈয়ম
 চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান
সর্বশেষ সংবাদ