ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
পাংশার কেওয়াগ্রাম খেয়া ঘাটে হামলায় কলা বিক্রেতা জখম
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৬-২৮ ১৫:৪৯:৩১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির কেওয়াগ্রাম খেয়া ঘাটে গত ২৭শে জুন বিকালে প্রতিপক্ষের হামলায় আব্দুল জব্বার মন্ডল(৫০) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে।
 জখমী জব্বার মন্ডল কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে। সে একজন কলা ব্যবসায়ী। জায়গা জমি ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। 
 জানা যায়, জব্বার মন্ডল গত ২৭শে জুন বিকাল সাড়ে ৪টার দিকে খুলুমবাড়ী বাজার থেকে খেয়া নৌকায় গড়াই নদী পার হয়ে কেওয়াগ্রাম ঘাটে নামেন। সেখান থেকে বাড়ী ফেরার জন্য মোটর সাইকেলে উঠামাত্র ঘাটে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জব্বার মন্ডলের উপর হামলা চালায়। হামলার ফলে জব্বার মন্ডল গুরুতর রক্তাক্ত জখম হয়।
 খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার পরিবারের লোকজন জব্বার মন্ডলকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে।
 ঘটনার পরপরই গোলযোগের খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই সাজিদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 এ ব্যাপারে জব্বার মন্ডলের ভাই ছালামত মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

 

বালিয়াকান্দির সোনাপুর হাটে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ