ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
গোয়ালন্দে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ॥২জনকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-২৮ ১৫:৫০:২৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। 
 অভিযানকালীন সময়ে মোট ৪৩২ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও দুই ব্যবসায়ীকে ৬হাজার টাকা জরিমানা করা হয়।
 গতকাল ২৮শে জুন বিকেলে গোয়ালন্দ বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 অভিযানে গোয়ালন্দ বাজার এলাকার জমসের স্টোর ও রহমান স্টোর নামক দুইটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করাসহ মোট ৪৩২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
 মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন। এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

বালিয়াকান্দির সোনাপুর হাটে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ