ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬
গোয়ালন্দের অন্তার মোড়ে পদ্মার ভাঙ্গন স্থানে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-০১ ১৫:১৪:০৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
 গতকাল ১লা সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 টেন্ডারের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ কাজের তদারকি করছেন মেসার্স মল্লিক এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
 প্রতিষ্ঠানের ঠিকাদার মোঃ আতিকুর রহমান বলেন, টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছি। অন্তার মোড় ভাঙ্গন রোধে ৫৫০ বস্তা জিও ব্যাগ ফেলা হবে। প্রতি ব্যাগে ২৫০ কেজি করে ১লক্ষ ৩৭ হাজার ৫০০ কেজি বালু ফেলা হবে ভাঙ্গন এলাকায়।
 এ বিষযে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, ‘আজ সকাল থেকে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে অন্তারমোড় ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে আপাতত ৫৫০ বস্তা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। 

গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা
 খানখানাপুরে ধানের শীষের প্রার্থী খৈয়মের নির্বাচনী বিশাল পথসভা
পাংশা ইংলিশ ভার্সন স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ