ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
রাজবাড়ীর পর্যটন কেন্দ্র পদ্মা নদীর তীরে নতুন বিনোদন স্পট “জলকাব্য” উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-২৭ ১৪:৪৯:৩২

 রাজবাড়ী শহরে পর্যটন ও নাগরিক বিনোদনের জন্য শহরের উপকণ্ঠে গোদার বাজারে পদ্মা নদীর তীরে নির্মিত নতুন বিনোদন কেন্দ্র ‘জলকাব্য’ গতকাল ২৭শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 
 প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার ‘জলকাব্য’ উদ্বোধন  করেন। 
 জানা গেছে, রাজবাড়ী শহরের উপকণ্ঠে গোদার বাজারে পদ্মা নদীর তীরে আকর্ষণীয় ব্র্যান্ডি স্থাপনা ‘আই লাভ রাজবাড়ী’ উদ্বোধনের পর পদ্মার তীরে দর্শনার্থী বাড়তে থভপল। দর্শনার্থীদের বসার জন্য নতুন করে ৪টি বেঞ্চসহ টি-টেবিল স্থাপন করা হয়েছে। স্থাপনার নাম দেওয়া হয়েছে ‘জলকাব্য’। জেলা পরিষদের অর্থায়নে ৩লাখ টাকা ব্যয়ে ‘জলকাব্য’ নির্মাণ করা হয়।
 উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সুলতানা আক্তার বলেন, পদ্মা নদীর তীরে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে দর্শনাথী আসেন। তাদের বসার জন্য ইতপূর্বে বেঞ্চ স্থাপন করা হয়েছে। আই লাভ রাজবাড়ী নামে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। আজ জলকাব্য নামে একটি স্থাপনার উদ্বোধন করেছি। মানুষ এখানে এসে নদী তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
 তিনি বলেন, স্থাপনাগুলো সংরক্ষণ করার দায়িত্ব রাজবাড়ীর সকাল শ্রেণি-পেশার মানুষের। 
 উদ্বোধনের সময় নদী তীরে আসা বেশ কয়েকজন দর্শনার্থী বলেন, দীর্ঘদিন রাজবাড়ী বিনোদন কেন্দ্র অযন্ত-অবহেলায় ছিল। নদী ভাঙনের পর কোন রাজনৈতিক নেতা অথবা সরকারী কর্মকর্তা বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান জেলা প্রশাসক দর্শনার্থীদের কথা চিন্তা করে তাদের সবার স্থান, আলোর ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করেছেন। ‘জলকাব্য’ অসাধারণ একটি স্থাপনা, যেখানে পরিবারের সদস্যরা এসে সময় কাটাতে পারবেন। 
 উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়র সরকারের উপ-পরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, রাজবাড়ী সদর উপজেলা নিবার্হী অফিসার মারিয়া হক, সহকারী কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তসলিম আরিফ বিশ^াসসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ