ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
দৌলতদিয়ায় জাতীয় মহাসড়কে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-০১ ১৫:৫৮:৪৮

 সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সড়ক বিভাগের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-ফরিদপুর জাতীয় মহাসড়ক(এন-৭) ১ কিঃ মিঃ অংশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ও রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।
 গতকাল ১লা এপ্রিল দুপুরে দৌলতদিয়া ভিআইপি রেস্ট হাউজে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। পরে রেস্ট হাউজে সামনে মহাসড়কের সড়ক বিভাজকের মাঝে সৌন্দর্য বর্ধনে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছের পাশাপাশি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
 এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার মধ্যে বৃক্ষরোপণ একটি অন্যতম কর্মসূচি। সরকার সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। শুরুতেই দৌলতদিয়া- ফরিদপুর মহাসড়কের দৌলতদিয়া রেস্ট হাউজের সামনে মহাসড়কের ডিভাইডারের মাঝে সৌন্দর্য বর্ধনে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা ব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
 তিনি আরও বলেন, গাছ রোপণ করার পাশাপাশি চারা বেড়ে না ওঠা পর্যন্ত নিয়মিত যতœ ও পানি দেয়ার ব্যবস্থা করতে হবে।
 রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে রাজবাড়ী জেলায় আপাততঃ ২ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের শুরুতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মহাসড়কের ডিভাইডারে রোপণ করা হলো। পরবর্তীতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ডিভাইডারে রোপণ করা হবে।

গোয়ালন্দের দেবগ্রাম ইউপির মুন্সি বাজারে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে মাঠ পরিদর্শন
দৌলতদিয়ায় জাতীয় মহাসড়কে  বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
পাংশায় দুইটি ফিলিং স্টেশনে  অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু
সর্বশেষ সংবাদ