ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
রাজবাড়ীর নতুন ডিসি আফরোজা পারভীন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-০১ ১৬:০১:০০

 রাজবাড়ী জেলার ২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি(বিপিপিএ) পরিচালক (উপ-সচিব) আফরোজা পারভীন।
 গতকাল ১লা এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত ১১০ নম্বর প্রজ্ঞাপনে দেশের চার জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তার মধ্যে আফরোজা পারভীন রয়েছেন।  
 অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ২১১২ ননম্বর প্রজ্ঞাপনে রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক সুলতানা আক্তারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
 জানা গেছে, রাজবাড়ীর নতুন লো প্রশাসক আফরোজা পারভীন ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি(বিপিপিএ) এর পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এর আগে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে কিছুদিন কর্মরত ছিলেন।
 মোবাইল রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, তিনি জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ হাতে পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলায় যোগদান করবো।
 উল্লেখ্য, বর্তমান জেলা প্রশাসক হিসেবে সুলতানা আক্তার ২০২৫ সালের ১৩ই জানুয়ারী জেলার ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ