রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্র ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে গতকাল ২৮শে নভেম্বর সকালে মসজিদের মক্তবের ২০২৫ শিক্ষাবর্ষের সবক ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা মডেল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কেয়ারটেকার মাওলানা আনাস খান, সাধারণ কেয়ারটেকার হাফেজ মোঃ মাসুদুর রহমান, ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান ভূঁইয়া, ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের ইমাম ও কেন্দ্র শিক্ষক মাওলানা মোখলেছুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
জানা গেছে, সবক অনুষ্ঠানের ১৪জন শিক্ষার্থীকে কোরআন শরীফ দান করেন ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম।
এই অনুষ্ঠানের মধ্যে কোরআন এবং হাদিস থেকে কোরআনের গুরুত্ব এবং ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে বিভিন্ন বক্তাগণ বক্তব্য পেশ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে মক্তবমুখী হওয়ার জন্য বিভিন্ন নসিহত মূলক বক্তব্য পেশ করেন। কোরআন না পড়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে সমাজের মধ্যে যে অবনতিগুলো সে বিষয়গুলো আলোচনার মধ্যে তুলে ধরা হয়।
বক্তব্য শেষ করে কোরআনের সবক ও দোয়া পরিচালনা করেন শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শামসুর রহমান।



