আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২৮শে নভেম্বর বিকেলে রাজবাড়ী শহরের বিনোদপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জিয়া মঞ্চ জেলা শাখার আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কহু মন্ডল, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান এবং নির্বাচন পর্যন্ত সময় নেতাকর্মীদের মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেন।
এছাড়াও তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।



