ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
২৫০ বছর পর গৌরীপুর পূর্ব পাড়া মোল্লা বাড়ী জামে মসজিদে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-৩০ ১৪:৩৪:৩৯

. রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর পূর্ব পাড়া মোল্লা বাড়ী জামে মসজিদে ২৫০ বছর পর গত ২৮শে নভেম্বর শুক্রবার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
 ঐতিহ্যবাহী এ মসজিদে স্থান সংকুলান না হওয়ায় এলাকাবাসী ও রাজবাড়ী জেলা পরিষদের সহযোগিতায় নতুন ভবন উদ্বোধন করা হয়। গত শুক্রবার উক্ত গৌরীপুর পূর্ব পাড়া মোল্লা বাড়ী জামে মসজিদে রাজবাড়ী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ জুম্মা নামাজ আদায়ে খুতবা প্রদান শেষে ইমামতি করেন এবং বিশেষ মোনাজাত করেন।
 রাজবাড়ী জেলার মধ্যে ঐতিহ্যবাহী অতি প্রাচীন মসজিদটি এতদিন অবহেলিত ছিল। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ কে এম বাবুল আক্তার জানান, রাজবাড়ী জেলা পরিষদ থেকে ২ লক্ষ টাকা অনুদান বরাদ্দ হয়েছে। মসজিদের দ্বিতল ফাউন্ডেশনে ১ম তলা নির্মাণ করতে প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। তিনি মসজিদের উন্নয়নের জন্য বিত্তবান এবং এলাকাবাসীসহ প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম, বিশিষ্ট সমাজ সেবক ও প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ বাবু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আঃ রাজ্জাক মোল্লা, মোঃ ইলিয়াস মোল্লা, আঃ রশিদ সরদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আঃ কাইয়ুম, আঃ কাশেম সরদার, মোঃ নজরুল মোল্লা, মোঃ আজাদ মোল্লা, মোঃ বাবু মোল্লা প্রমুখ।
 মসজিদের জমি দাতারা হচ্ছেন- মরহুম শমসের মোল্লার পুত্র আঃ জলিল মোল্লা, মরহুম মনব্দির মোল্লার পুত্র আঃ খালেক মোল্লা, ডাঃ আঃ আজিজ মোল্লার পুত্র মোঃ জাহাঙ্গীর মোল্লা।
 অতি প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদটির উন্নয়ন কাজে এলাকাবাসী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করেছে। 

 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ