ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
খানখানাপুরে জাকের পার্টির দাওয়াতী মিশন সভা ও র‌্যালি অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২৫-১১-৩০ ১৪:৩৫:৫৬

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী মিশন সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
 দাওয়াতী মিশন সভা শেষে র‌্যালি স্থানীয় শাম বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সভাস্থলে এসে শেষ হয়।।  
 গতকাল ৩০শে নভেম্বর বিকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শাম বাজার চত্বরে ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মোশাররফ হোসেন ফকিরের সভাপতিত্বে বিশ্ব ঔরস শরীফ উপলক্ষে দাওয়াতি মিশন সভায়  প্রধান  হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি  ও রাজবাড়ী ১ আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন, মিশন সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি জহির উদ্দিন মৃধা, গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মহিউদ্দিন সরদার, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, সদর উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি আনিছুর রহমান আনিস, সাইদুর রহমান কুব্বাদ, মৎস্যজীবি ফ্রন্টের ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ সোহেল খান, খানখানাপুর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ জলিল শেখ, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ হানিফ আহাম্মেদ ও ঢাকা কলেজ ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শাহীন শেখ প্রমুখ। 
 মিশন সভায় মিশন প্রধান অতিথি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন, আগামী জানুয়ারী মাসে বাইশরশি বিশ্ব ঔরস শরীফ অনুষ্ঠিত হবে। ঔরস শরীফ উপলক্ষে সারা জেলায় জাকের পার্টির মাধ্যমে জেলা বাসীকে আমন্ত্রণ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ