ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-৩০ ১৪:৪৬:২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৩০শে নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী শহরের পৌর মার্কেটের তৃতীয় তলায় নির্মাণ শ্রমিকের কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা যুব বিষয়ক জাহাঙ্গীর, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ লালন শেখ, সাধারণ সম্পাদক মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ সহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোবারক হোসেন। এ সময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও রোগমুক্তি কামনা করা হয়।
 উল্লেখ, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ