ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে দেশীর অস্ত্র উদ্ধার॥আসামী পলাতক
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-১১-৩০ ১৪:৪৭:২৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 
 গতকাল ৩০শে নভেম্বর ভোর রাত ৫টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
 অভিযুক্ত পলাতক আসামী মোঃ আশিক সরদার(২৩) হোসেন মন্ডল পাড়া এলাকার মোহাম্মদ শাজাহান সরদারের ছেলে।
 থানা সূত্রে জানা যায়, গত ৩০শে নভেম্বর ভোর রাত ৪টা হতে ভোর ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া গ্রামের শাহজাহান এর ছেলে মোঃ আশিকের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, এ্যামোনেশন, দেশীয় অস্ত্র ও একটি সুজোকি জিক্সার ২৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করে। তবে এ সময় অভিযানে সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে আসামী বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ আব্বাস মিয়া আলামতগুলো জব্দ করেন।
 গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম জানান, আসামী গ্রেফতার হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

গোয়ালন্দের দেবগ্রাম ইউপির মুন্সি বাজারে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে মাঠ পরিদর্শন
দৌলতদিয়ায় জাতীয় মহাসড়কে  বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
পাংশায় দুইটি ফিলিং স্টেশনে  অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু
সর্বশেষ সংবাদ