ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
দৌলতদিয়া বাজারে ভোক্তার অভিযানে ফার্মেসী ও মিষ্টির দোকানীকে ১১হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৮ ১৪:৩০:৫০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়। 
 এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ৮ই ডিসেম্বর সকাল ১১টায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।
 জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ৮ই ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে।
 অভিযান পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারার লঙ্ঘনজনিত অপরাধে মেসার্স এস লাভলু ফার্মেসী মালিককে ৫হাজার টাকা ও মেসার্স প্রদীপ মিষ্টান্ন ভান্ডারের মালিককে জিলাপি তৈরিতে অবৈধ হাইড্রোজ ব্যবহার করায় ৪২ ধারায় ৬ হাজার টাকাসহ মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ২০০ গ্রাম হাইড্রোজ জনসম্মুখে ধ্বংস করা হয়। 
 অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, ভোক্তা অফিসের পেসকার সবুজ হোসেনসহ জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

 

গোয়ালন্দের দেবগ্রাম ইউপির মুন্সি বাজারে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে মাঠ পরিদর্শন
দৌলতদিয়ায় জাতীয় মহাসড়কে  বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
পাংশায় দুইটি ফিলিং স্টেশনে  অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু
সর্বশেষ সংবাদ