ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
রাজবাড়ীতে উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ॥মুখোমুখি হচ্ছে রাজবাড়ী-গোয়ালন্দ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১২-০৮ ১৪:৩৩:৩০

 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে গতকাল ৮ই ডিসেম্বর সকালে জেলা স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার মিজানুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলার ক্রীড়া সংস্থার সদস্য হাজী আব্দুল গাফফার, মিরাজুল মাজিদ তূর্য্য সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
 উদ্বোধনী খেলায় নকআউট পর্বে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা প্রতিদ্বন্দ্বীতা করে। ট্রাইবেকারে রাজবাড়ী সদর ৫-৪ গোলে পাংশা উপজেলাকে পরাজিত করে।
 দিনের দ্বিতীয় খেলায় ১ম সেমিফাইনালে বালিয়াকান্দি উপজেলা বনাম গোয়ালন্দ উপজেলা প্রতিদ্বন্দ্বীতা করে। গোয়ালন্দ উপজেলা নির্ধারিত সময়ে ২-০ গোলে বালিয়াকান্দি উপজেলাকে পরাজিত করে তারা ফাইনাল নিশ্চিত করেছে।
 দিনের শেষ খেলায় দ্বিতীয় সেমিফাইনালে কালুখালী উপজেলা বনাম রাজবাড়ী সদর উপজেলা প্রতিদ্বন্দ্বীতা করে। খেলার নির্ধারিত সময়ে রাজবাড়ী সদর উপজেলা ১-০ গোলে কালুখালী উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। আজ ৯ই ডিসেম্বর দুপুর আড়াইটাই জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার মধ্যে অনুষ্ঠিত হবে।

 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ