ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১২-০৯ ১৪:৫২:৩৮

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল ৯ই ডিসেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 এ উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্ত্বর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও দুদুক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান।
 অন্যান্যর মধ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমূখ বক্তব্য রাখেন।
 এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, আঞ্চলিক পাসপোট অফিসের সহকারী আবজাউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এই অবক্ষয় দূর করতে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তরুণরাই পারে আমাদের আগামী বাংলাদেশকে বদলে দিতে।’
 শুধু একটি দিবস পালন করলেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। দুর্নীতিবাজদের লাগাম টানতে একদিনের উৎসব যথেষ্ট নয়। প্রয়োজন ধারাবাহিক উদ্যোগ ও সামাজিক প্রতিরোধ।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাঁধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ