ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
গোয়ালন্দে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০১-২৪ ১৪:১৯:১৩

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলামে দাঁড়িপাল্লার পক্ষে গতকাল ২৪শে জানুয়ারি বিকেলে গোয়ালন্দে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব থেকে মিছিলটি বের হয়ে বাজার, বাসস্ট্যান্ডে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় মিছিলের আগে আনসার ক্লাবে বক্তব্য রাখেন, ১০ দলীয় জোটের প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম, সাবেক জেলা আমীর ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি মোঃ আক্তারুজ্জামান, রাজবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, জেলা বায়তুলমান সম্পাদক ফেরদৌসী রহমান,  জামায়াতে ইসলামীর গোয়ালন্দ উপজেলা শাখার আমীর গোলাম আজম মীর মালত, উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ মোঃ মোশারফ হোসেন, গোয়ালন্দ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু রায়হান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 পথসভায় জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের পরিবর্তনের জন্য ও সংস্কারের জন্য নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে ইনসাফ কায়েম হবে। সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ে তোলা হবে। রাজবাড়ী-১ আসনের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষিতে উন্নয়ন করা হবে। তাই এই নির্বাচনে তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ১০ দলীয় জোটকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ