ঢাকা সোমবার, এপ্রিল ২০, ২০২৬
ফরিদপুরের মধুখালীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করলেন এসপি
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৫-২৯ ১৭:০৮:৩৪

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান গত ২৮শে মে দুপুরে মধুখালী উপজেলার মধুপুর গ্রামে আলোচিত ৬বছরের শিশু ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেন। 
  এ সময় তার সাথে মধুখালী সার্কেলের এএসপি আনিসুজ্জামান লালন, মধুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, পরিদর্শক(তদন্ত) রথীন্দ্রনাথ, মামলার আইও এস.আই তোতা মিয়া ও স্থানীয় পৌর কাউন্সিলর মীর্জা আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। 
  ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার ভিকটিম শিশু ও তার পরিবারের সদস্যসহ স্থানীয়দের সাথে কথা বলেন এবং অভিযুক্ত ধর্ষকের যাতে উপযুক্ত শাস্তি হয় সে ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। 
  উল্লেখ্য, গত ১১ই মে বিকালে মধুপুর গ্রামের ৬ বছর বয়সী মেয়ে শিশুটিকে একই গ্রামের ১৪ বছর বয়সী কিশোর নাহিদ শেখ মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ইটভাটার ঘরে নিয়ে ধর্ষণ করে।   

শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা আরও বিস্তৃত ও  বিকশিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে ---তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কার কার্যক্রম শুরু করবে --তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সর্বশেষ সংবাদ