ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
প্রতিমন্ত্রী হচ্ছেন রাজবাড়ী-১ আসনের এমপি খৈয়ম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০২-১৭ ০৩:৫৩:৩৭

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী সভায় শপথের জন্য ডাক পেয়েছেন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে মাতৃকণ্ঠের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি জানান, রাজবাড়ী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন।

জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে দ্বিতীয় বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। 

উল্লেখ্য,রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট পান।

প্রতিমন্ত্রী হচ্ছেন রাজবাড়ী-১ আসনের এমপি খৈয়ম
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
 নির্বাচন বন্ধু হটলাইন নম্বর ৩৩৩ চালু
সর্বশেষ সংবাদ