ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৮০পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-০৭ ১৫:২৮:৩১

 রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদ এলাকায় গত ৬ই এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক বিক্রেতা মোছাঃ বৃষ্টি বেগম (২৮)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।গ্রেফতারকৃত মোছাঃ বৃষ্টি বেগম সদর উপজেলার চন্দনী ইউনিয়নের তমছেল শেখের মেয়ে।রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার টিম অভিযান চালিয়ে সদর থানার চন্দনীর রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদ থেকে ৮৫০ গজ পূর্বে অবস্থিত কালভার্টের উপর থেকে আসামী মোছাঃ বৃষ্টি বেগমের কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ