ঢাকা মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযানে দেশী অস্ত্র ৩ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৩ ১৪:২৯:১৩

ফরিদপুরের ভাঙ্গা থানাধীন পুকুরিয়া-সদরপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৩ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  
   গত ২২শে সেপ্টেম্বর রাতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-রাজবাড়ীর কালুখালী থানাধীন দামুড়দিয়া গ্রামের কোহিনূর মিয়ার ছেলে সোহেল মিয়া (২৬), ফরিদপুরের বোয়ালমারী থানাধীন আন্ধারকোটা গ্রামের তপন বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস (৩০) এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন চাঁদপুর রসুলপুর গ্রামের মৃত পরশ মোল্লার ছেলে লালন মোল্লা (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং ১টি রামদা, ১টি চাপাতি ও ২টি চাকুসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ফরিদপুরের পুকুরিয়া-সদরপুর সড়কসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব তাদেরকে ভাঙ্গা থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে ১টি ডাকাতির মামলা দায়ের করেছে। এছাড়াও র‌্যাব তাদের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সৌজন্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে উড়াকান্দায় মানববন্ধন পালন
রাজবাড়ীতে বৃষ্টিতে ঈদের প্রধান জামাত পন্ড॥ অর্থের অপচয়রোধে স্থায়ী নির্মাণ প্যান্ডেল জরুরী
সর্বশেষ সংবাদ