ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
কসবামাজাইলে যৌথ বাহিনীর অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-২৫ ১৫:৫২:৪১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
 গতকাল ২৫শে জুন ভোর ৬টার দিকে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের কবরস্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার আর্মি ক্যাম্পের একটি দল ও পাংশা মডেল থানা পুলিশের একটি দল গতকাল ২৫শে জুন ভোরে যৌথ অভিযান চালিয়ে কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ানশুটার গান, ৫ রাউন্ড গুলি, হাতে বানানো ৫টি গুলি, ২টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ২টি হকিস্টিক ও ১টি ব্যাটন উদ্ধার করে।
 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বিস্ফোরক সামগ্রী পরিত্যক্ত অবস্থায় কবরস্থানে পাওয়ার ফলে কাউকে অভিযুক্ত বা গ্রেপ্তার করা হয়নি।

 

 কালুখালীর মৃগীতে সরকারী জমি লীজ নিয়ে বিপাকে কৃষক॥চাষে বাধা॥থানায় অভিযোগ
আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়ার লঞ্চ ও ফেরী ঘাট পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রী
গোয়ালন্দে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ