রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে গতকাল ৮ই নভেম্বর বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র ও ব্যানার সহকারে মিছিল নিয়ে শোডাউন করে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। বিকাল ৪টার মধ্যে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ দলীয় নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আলোচনা সভা সমাবেশে পরিণত হয়।
পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রোমা, পাংশা উপজেরা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, রাজবাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেক পাভেল, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের আহবান জানান। আলোচনা সভায় উপস্থাপনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু।
পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, পাংশা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী মন্ডল, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম শরিফ, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম ও পাংশা পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক মন্ডল, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, বাবুপাড়া, মাছপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কশবামাজাইল ইউপি বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশাল একটি র্যালী পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পাংশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



