আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৮ই মার্চ সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী হয়।
র্যালীটি শহরের পান্না চত্বর থেকে শুরু ১নং রেলগেট এলাকা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা মহিলা পরিষদের রাস সুন্দরী মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এডঃ দেবাহুতি চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য ফকির শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য, জেলা কমিটি এবং তৃণমূলের কর্মী সংগঠকরা উপস্থিত ছিলেন।



