সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে গতকাল ৮ই মার্চ বৈঠক করেছে চায়না পাওয়ার প্রতিনিধি দল।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে বৈঠকে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন। পাশাপাশি চলমান ও আসন্ন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কেও মতবিনিময় হয় এবং উভয় পক্ষের মধ্যে ধারাবাহিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়াও বৈঠকে প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা রাজবাড়ীতে যুবসমাজের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে একটি জিমনেসিয়াম নির্মাণে চায়না পাওয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। যা পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী এবং এসব গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে উভয় পক্ষের অভিন্ন আগ্রহকে প্রতিফলিত করে।


