ঢাকা সোমবার, মার্চ ৯, ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের শুভেচ্ছা উপহার বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-০৮ ১৫:১৬:৫৭

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 
 দিবসটি উপলক্ষে গতকাল ৮ই মার্চ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ও এনজিও ফেডারেশনের সহযোগিতায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপহার বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, রাজবাড়ী পৌরসভার প্রশাসক ডঃ মোঃ মাহমুদুল হক, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ সোহেল শেখসহ অন্যান্য অতিথিদের মধ্যে মধ্যে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আবু জাফর, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিমি, মাতৃভূমি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আশরাফুন্নেছা শাহীনা, জীবিকা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শেহনাজ ইসলাম জুলিয়া ও দুঃস্থ প্রতিবন্ধী মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী নাজমা আক্তার বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
 তিনি আরো বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 
 অনুষ্ঠানে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে জেলার ৪০ জন নারীকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের শুভেচ্ছা উপহার বিতরণ
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরী ও ২০টি লঞ্চ
সর্বশেষ সংবাদ