ঢাকা সোমবার, মার্চ ৯, ২০২৬
রাজবাড়ীর চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে জ¦ালানি তেল মজুদ করায় ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৮ ১৫:১৫:১৬

 অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখা ও নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল ৮ই মার্চ বিকেলে শ্যামল কুমার বিশ্বাস নামের এক ব্যবসায়িকে ৫হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
 অভিযানে মোবাইল কোর্ট করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক।
 জানা গেছে, রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে জ্বালানি পরিস্থিতি মনিটরিং এ জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের টিম চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামল কুমার বিশ্বাস নামের এক ব্যবসায়ির গুদামে অবৈধভাবে তেল মজুদ রাখার সত্যতা পাওয়া যায়।
 পরে অবৈধভাবে তেল মজুদ করে রাখা ও নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক বলেন, পেট্রোলিয়াম এর সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের শুভেচ্ছা উপহার বিতরণ
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরী ও ২০টি লঞ্চ
সর্বশেষ সংবাদ