ঢাকা সোমবার, মার্চ ৯, ২০২৬
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরী ও ২০টি লঞ্চ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-০৮ ১৫:১৫:৩৬

 আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ করার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরী ও ২০টি লঞ্চ।
 গতকাল ৮ই মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরী সার্ভিস, নৌপথে লঞ্চ সহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটে সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
 এছাড়াও সভায় জানানো হয়, যাত্রীরা যেন ঈদের আগে বাড়িতে ও ঈদের পরে কর্মস্থলে নির্বিঘেœ ফিরতে পারেন সে লক্ষ্যে ঈদের আগে পাঁচদিন ও পরে পাঁচদিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের জন্য ওয়াশ ব্লক, নারীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, দৌলতদিয়া বাইপাস সড়কে রাতে লাইটিং ব্যবস্থা, এছাড়াও ফেরী ঘাটে যানজট এড়াতে পন্টুনে রিকশা ও ইজিবাইক না উঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
 এছাড়াও ঈদযাত্রায় চুরি ও ছিনতাই রোধে যাত্রীদের সচেতন করতে ঘাট এলাকায় মাইকিং করা হবে। এছাড়াও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
 সভায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো-রো, ইউটিলিটি ও কে টাইপ সহ বহরে মোট ১৬টি ফেরী থাকবে। এছাড়াও দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর সহ মোট ৩টি ঘাট সচল থাকবে। ১৬ টি ফেরী ও ৩টি ঘাটের মাধ্যমে দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রীরা নির্বিঘেœ পারাপার হতে পারবে।
 বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের সহকারী পরিচালক(নৌ-নিট্রা) মোঃ বোরহান উদ্দিন বলেন, ঈদ যাত্রা নির্বিঘœ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ঘাটগুলো সংস্কারের কাজ চলছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা ঘরমুখো যাত্রীদের ভাল একটি ঈদ উপহার দিতে পারব।
 পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ একাধিক টিম থাকবে। এছাড়াও নৌপুলিশ, হাইওয়ে পুলিশ আমাদের সাথে সমন্বয় করে কাজ করবে।যাত্রীদের নিরাপত্তা স্বার্থে জেলা পুলিশ সর্বদা মাঠে থাকবে।
 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ বলেন, যাত্রী সাধারণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেকোনো মূল্যে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা যেন ভালো হয় এজন্য সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে জেলা প্রশাসন কাজ করবে। দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট থাকবে মোবাইল কোর্ট করার জন্য। যাত্রীদের থেকে পরিবহন মালিক শ্রমিকরা যেনো অতিরিক্ত ভাড় না নিতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট থাকবে।
 তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন করতে হবে, মাতৃদুগ্ধের ব্যবস্থা থাকতে হবে। রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া টার্মিনালে যানবাহনের ভাড়ার চার্ট দৃশ্যমান থাকবে। এছাড়াও সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ঘাট এলাকায় থাকবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ বিশ্বাস, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান এবং বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ অহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের শুভেচ্ছা উপহার বিতরণ
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরী ও ২০টি লঞ্চ
সর্বশেষ সংবাদ