রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে গ্রেপ্তারকৃত ৫জন গাঁজাখোরকে বিভিন্ন মেয়াদী সাজা দিয়েছে মোবাইল কোর্ট।
গতকাল ৮ই মার্চ বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া কান্দি গ্রামের আক্কাস মন্ডলের ছেলে মোঃ আনোয়ার মন্ডল(৪০), আটদাপুরিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোঃ নুরনবী(১৯), বিনোদপুর গ্রামের মৃত আজাহার প্রামানিকের ছেলে মোঃ আজিবর প্রামানিক(৪০), রামকান্তপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে শান্ত মিয়া(২০) ও ইন্দ্র নারায়নপুর গ্রামের লাল মিয়ার ছেলে মলঙ্গীর মিয়া(৩৫)।
এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, মোঃ আরিফুল হক ও মোঃ মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারকৃত আসামীদের বিভিন্ন মেয়াদী সাজা প্রদান করেন।



