ঢাকা সোমবার, মার্চ ৯, ২০২৬
কালুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • জুয়েল সরদার
  • ২০২৬-০৩-০৮ ১৫:০৭:৪৫

 “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
 গতকাল ৮ই মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্ সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নেছা রেবা। এছাড়াও  অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার প্রমূখ বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, কালুখালী থানার এসআই রিপন মোল্লাসহ উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
 সভায় বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমান সুযোগ নিশ্চিত করা এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
 আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 পাংশার বিসমিল্লাহ টাওয়ারে পজেশন বঞ্চিত মালিকদের সংবাদ সম্মেলন
গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
কালুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ